• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত, কোন গ্রেডে কত টাকা? কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

Reporter Name / ৩০৪ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্রের আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ মনোনয়নপত্রের চিঠি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হকসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ১৭ জানুয়ারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে কামরুজ্জামান কামরুলের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। পত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুসারে মনোনয়ন প্রদানের কথা উল্লেখ করা হয়।

দলীয় সূত্র জানায়, প্রার্থিতা সংক্রান্ত সব আনুষ্ঠানিক কার্যক্রম গত ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর সম্পন্ন করা হয়েছিল।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে চূড়ান্ত মনোনয়ন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের চিঠি জমা দেওয়ার খবরে জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd