• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১ মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে আ. লীগের ঝটিকা মিছিল, ৪ জন আটক! তানোরে কৃষকের দীর্ঘশ্বাস ধান, আম, আলু, পেঁয়াজ ও রসুনে ন্যায্যমূল্য না পেয়ে সর্বস্বান্ত হওয়ার পথে চাষিরা ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২ ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার মানবাধিকার, সাংবাদিকতা ও শাহজাহান বাশারের পথচলা রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচংয়ে ১৬ জুন, মঙ্গলবার বিকাল ৫ টার সময় :মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আজ মঙ্গলবার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে এক মতবিনিময় সভা নিমসার কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহাসড়কে দুর্ঘটনা হ্রাস, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সড়ক ব্যবহারকারী, পরিবহন মালিক, চালক এবং সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন , অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ মহাসড়ক গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভাটি ময়নামতি হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এএসপি  কীর্তিমান চাকমা,এএসপি আনোয়ার হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া, হাইওয়ে পুলিশের ইনচার্জ মমিন তালুকদার, উত্তর দূর্ঘাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান সোনিয়া আক্তার,মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বাজারে ঠিকাদার সফিকুল ইসলাম ভূইয়া, হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি এয়ার আহমেদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম সহ বিভিন্ন পরিবহন প্রতিনিধি, চালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মহাসড়কে যানজট নিরসন, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি রোধ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা, দায়িত্বশীলতা এবং আইনের যথাযথ প্রয়োগের কোনো বিকল্প নেই।
সভা শেষে অংশগ্রহণকারীরা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd