মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
প্রিয়জনের হঠাৎ প্রস্থান যে কোনো পরিবারের জন্যই ডেকে আনে অমাবস্যার অন্ধকার। সাপের কামড়ে প্রাণ হারানো বাবুলের পরিবারের জীবনে নেমে এসেছিল ঠিক তেমনই এক দুঃসহ বাস্তবতা। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া সেই অসহায় পরিবারের পাশে মানবিকতার বার্তা নিয়ে দাঁড়িয়েছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন।
সংগঠনের সদস্যরা মিলে আজ প্রয়াত বাবুলের স্ত্রী ও তাঁর ছোট ছেলেদের হাতে তুলে দেন পুরো এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বাজার। শুধু খাদ্যসহায়তাই নয়, শোকাতুর পরিবারটিকে মানসিকভাবে সহমর্মিতা জানাতে ছুটে যান সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেন স্বপন সিকদার, সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপি, সেলিম হাওলাদার, ওয়ার্ড সভাপতি, মোসলে উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদল, রিয়াজ ডাক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদল, ও মোহাম্মদ নূরে আলম নুরু
সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির জানান, স্বজন হারানোর বেদনা কাটিয়ে ওঠা সহজ নয়। এই কঠিন সময়ে বাবুলের অসহায় পরিবারটি যেন অন্তত খাবারের চিন্তায় না ভোগে, সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। মানবিক ও সামাজিক প্রয়োজনে শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন সবসময় স্থানীয় মানুষের পাশে থাকবে।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে আখ্যা দেন এবং সমাজের বিত্তবান ও সুশীল সমাজকেও সাধ্যমতো এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আকস্মিক দুর্যোগে পড়া পরিবারটির জন্য স্থানীয়ভাবে এটি একটি অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬