• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস প্রদান করেছেন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. মাহমুদ হাসান (হাজী সোহেল)। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

মসজিদের মেহরাবের সৌন্দর্যবর্ধন ও মুসল্লিদের ধর্মীয় পরিবেশকে আরও সুন্দর করে তুলতে এ টাইলস প্রদান করা হয়। এ ধরনের সহযোগিতা মসজিদের উন্নয়নমূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য মমিনগঞ্জ জামে মসজিদ কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং কমিটির উপদেষ্টা মো. আমানুল্লাহ, মো. হাফানুল্লাহ ও মো. আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

মসজিদ কমিটির পক্ষ থেকে এ সহযোগিতার জন্য আলহাজ্ব মো. মাহমুদ হাসান (হাজী সোহেল)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মসজিদসহ এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd