মোহাম্মদ ইকবাল হোসেন
এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় আনন্দ র্যালী করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।
গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজটি তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। চমৎকার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অর্জনে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত আনন্দ প্রকাশের অংশ হিসেবেই এই র্যালীর আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের নেতৃত্বে আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা।