• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৯ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে সূত্রপাত হওয়া এই আগুনে হোটেলসহ অন্তত ১৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ একটি দোকানে আগুনের লেলহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাজারে থাকা বেশ কয়েকটি খাবারের হোটেল, মুদি দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, আগুনে তাদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বিদ্যুৎ-এর শর্ট সার্কিট নাকি অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd