• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মসিক মেয়র টিটু ও কাউন্সিলররা

Reporter Name / ৩০৩ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): শপথ নেওয়ার পর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র মো. ইকরামুল হক টিটু।

গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে মসিক মেয়র বলেন, নগরবাসী তাদের ভালোবাসায় সিক্ত করে বিপুল ভোটের ব্যবধানে আমাকে মেয়র নির্বাচিত করেছেন।

যে বিশ্বাসে তারা আবারও তাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি ও আমার পরিষদ নগরবাসীর সেই বিশ্বাসকে ধরে রেখেই কাজ করে যাব।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় আমরা ময়মনসিংহ সিটি করপোরেশনকেও এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ ও স্মার্ট নগরী গড়ে তোলতে চাই।

এ সময় নেতাকর্মীরা মেয়র টিটুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন বঙ্গবন্ধু ভবন চত্বর।

এর আগে, সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দুই সিটিতে নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ও ডা. তাহসীন বাহার সূচনাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সবমায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ ছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd