• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রায়ের বাজারে লালবাগ বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কোর কমিটির সভা ইউপি সচিব বারেকের অবৈধ সম্পদ ও ক্ষমতার উৎস কোথায়?দুর্নীতির শত অভিযোগেও বহাল তবিয়তে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি.
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না। প্রতিটি ওয়ার্ডে সঠিক সময়ে নির্ভুল ও যথাযথভাবে তথ্য সংগ্রহ করতে হবে। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা নির্বিশেষে প্রত্যেক পরিবারের তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো পরিবারকে তথ্য সংগ্রহের বাইরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫ টায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৬৩ নম্বর ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,প্রতিটি ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা ভুল তথ্য গ্রহণ করা যাবে না।
তিনি বলেন আরও বলেন,
সমাজের সব শ্রেণি-পেশার মানুষের তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো পরিবার যেন এই কার্যক্রম থেকে বঞ্চিত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ করা যাবে না। কোনো রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা জাতিগত পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ড সবার জন্য তাই যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা আইসিটি অফিসার সত্যজিৎ অধিকারী,উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামিম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোর্শেদ,উপজেলা যুবদল নেতা মোঃ আল আমিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধাওয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd