মোঃ হাফিজুর রহমান
বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত মটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিসাধিন অবস্থায় মারা গেছেন।
তিনি ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান।
মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিহত মৃদুল সরকার বাড়ি থেকে মটরসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। বিপরীতদিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকৎসাধিন অবস্থায় মারা যান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।