• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ কাণ্ড: হঠাৎ টাকা উধাও হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন সিলেটে সেলফি ব্রিজে তরুণকে কু/পি/য়ে হ/ত্যা সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেষ্ট এর ২৬ টিতেই মাইক্রোপ্লাস্টিক, নিরাপদ মাত্র ৮ টি

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার ৪ নম্বর উত্তর বড়দল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিগলবাক ও অলীপুর এলাকার বাংলাবাজারে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. আব্দুল মান্নান, তরুণ সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মহাসচিব শফিকুল ইসলাম বাবু সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থ্যবান মানুষকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাকিম এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd