• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

হামিদুর রহমান,তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার বানিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এগিয়ে এলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াল গ্রামের বাসিন্দা ছাদের আলী, জহিরুল ইসলাম, ছহির উদ্দিন, মমিনুল ইসলাম ও মতিউর রহমান দাবি করেন, তারা প্রায় ৩০ বছর ধরে সংশ্লিষ্ট জমি নিজেদের অংশ হিসেবে ভোগদখল করে আসছেন। তাদের ভাষ্যমতে, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তির অন্তর্ভুক্ত এবং দীর্ঘদিন ধরে সেখানে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।
অভিযোগ রয়েছে, উক্ত জমি নিয়ে এর আগেও শরিয়ত আলী, মোবারক আলী, ইসমাইল, আজগর, সাব্বির ও সুমনদের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলায় দুইবার ডিগ্রি লাভ করেন বলে দাবি করেন বর্তমান দখলকারীরা।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ,বুধবার সকালে শরীয়ত উল্লাহ তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে এসে জমির ওপর থাকা একটি পুরাতন ঘর ভেঙে ফেলেন। পরে সেখানে নতুন করে টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন এবং জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান। এ সময় উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা বাড়তে থাকলে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তাদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ছাদের আলী বলেন, “আমরা প্রায় ৩০ বছর ধরে এই জমি ভোগদখল করে আসছি। আদালতের মাধ্যমেও আমরা ন্যায়বিচার পেয়েছি। তারপরও প্রতিপক্ষ হঠাৎ করে লোকজন নিয়ে এসে আমাদের ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
তিনি আরও বলেন, “তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সুদৃষ্টি কামনা করছি। বিষয়টি তদন্ত করে যেন আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা করা হয় এবং ভবিষ্যতে কেউ যেন জোরপূর্বক দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এ জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত প্রশাসনিক ও আইনগতভাবে নিষ্পত্তি করা না হলে ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে গ্রামীণ এলাকায় প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd