• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

জয়পুরহাট চিনিকলে লোকসান নিয়ে আখ মাড়াই শুরু

Reporter Name / ২৬২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর।

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন,শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা, জয়পুরহাট স্থানীয় সরকারের উপ পরিচালক উত্তম কুমার রায়, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান।

এবার চলতি ২০২৫-২৬ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ২ হাজার ৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬২৫ টাকা।

বাইরের কেন্দ্রগুলো থেকে ৬১৫ টাকা দরে আখ কেনা হবে। ছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখ চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd