• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

Reporter Name / ৩৮৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ টি বুথের মাধ্যমে চর্ম ও যৌন, চক্ষু বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞসহ আরও কয়েকজন মেডিকেল অফিসারের মাধ্যমে প্রায় একহাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার জানান, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এ ক্যাম্পের আয়োজন করেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রচেষ্টা।

এদিন বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ব্যাক্তিরা জানান, বিভিন্ন এলাকার বৃদ্ধ, শিশু, নারীসহ সব বয়সের মানুষ এখানে এসেছেন। তারা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd