• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা-৬ আসনে বিদ্রোহী প্রার্থী ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার, দলের স্বার্থে ঐক্যবদ্ধ পদক্ষেপ

Reporter Name / ২৯৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র বিএনপি প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে তাঁর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, “জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লার ছয়টি আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কারণে দলকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী ছাড়াও জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, মহানগর সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া এবং অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ইয়াছিন বলেন, “আমি দল করি, দলের আদর্শ বাস্তবায়নের জন্য। চেয়ারপারসনের নির্দেশে আমি কুমিল্লার ছয়টি আসনের দায়িত্ব নেব। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।”

মনিরুল হক চৌধুরী বলেন, “আজ কুমিল্লার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইয়াছিন ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই ঐক্য কুমিল্লার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত করবে।”

জাকারিয়া তাহের সুমন বলেন, “দলের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন ইয়াছিন ভাই, তা প্রশংসার যোগ্য। তাঁর নেতৃত্বে আমরা ছয়টি আসনে জয়ী হব।”

এতে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং কুমিল্লার জন্য নতুন রাজনৈতিক প্রত্যাশার সূচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd