• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

কুমিল্লা গোমতী ব্রিজ–বাগড়া বাজার সড়ক: সংস্কারের আশ্বাসেই আটকে উন্নয়ন, চরম ঝুঁকিতে জনজীবন

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দীর্ঘদিন ধরে লেখালেখি, প্রতিবেদন ও জনআলোচনা চললেও কুমিল্লার গুরুত্বপূর্ণ গোমতী নদী ব্রিজ–বাগড়া বাজার সড়কের বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ এখনও দৃশ্যমান হয়নি। প্রতিদিন লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি বর্তমানে খানাখন্দ, ভাঙা পিচ ও গর্তে পরিণত হয়ে জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার সিএনজি অটোরিকশা, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। বিশেষ করে গোমতী ব্রিজ থেকে বাগড়া বাজার পর্যন্ত বিস্তৃত এলাকার মানুষের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। অথচ বছরের পর বছর ধরে সংস্কারের নামে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, বাস্তবে কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো—কুমিল্লা গোমতী নদীর মূল ব্রিজটি ইতোমধ্যে সংস্কার করা হলেও, ব্রিজ সংলগ্ন গোমতী ব্রিজ–বাগড়া বাজার সড়কটি সংস্কারের বাইরে থেকে গেছে। ফলে ব্রিজ পার হলেও পরবর্তী অংশে ভয়াবহ ভাঙাচোরা রাস্তা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। অনেকেই বলছেন, “একটি অংশ ঠিক করে পুরো যোগাযোগ ব্যবস্থা অচল রেখে দেওয়া উন্নয়নের নামে প্রহসন।”

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙা অংশ থাকায় যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। ফলে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে বা রাতে এই গর্তগুলো স্পষ্ট বোঝা না যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রোগীবাহী যান, শিক্ষার্থী ও অফিসগামী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকার আসে, সরকার যায়; নেতা আসে, নেতা যায়। সকাল-বিকাল শুধু আশ্বাসই শোনা যায়, কিন্তু সংস্কার আর হয় না। বড় কোনো দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে?”

আরেকজন সচেতন নাগরিক বলেন,এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি হাজারো মানুষের জীবিকা, শিক্ষা ও চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত। অথচ বছরের পর বছর ধরে অবহেলিত।”

সচেতন মহলের প্রশ্ন—যদি সংস্কার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে দেশের বাস্তব অবকাঠামো উন্নয়ন কবে হবে? উন্নয়নের জোয়ারে যখন দেশের বিভিন্ন অঞ্চল ভাসছে, তখন কুমিল্লার এই গুরুত্বপূর্ণ সড়ক কেন সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত?

স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে—অবিলম্বে গোমতী ব্রিজ–বাগড়া বাজার সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে ,সড়কটি পূর্ণাঙ্গ পরিকল্পনার মাধ্যমে সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে হবে ,সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং এলজিইডির সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে ,নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে,

সচেতন নাগরিকরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন—এই গুরুত্বপূর্ণ সড়কটির দিকে দ্রুত নজর দিন। নইলে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তা প্রশাসনিক অবহেলার দায় হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd