• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা!

কুমিল্লায় আটটিতে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র একটি করে এগিয়ে

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

বেসরকারি ফলাফলে কুমিল্লা জেলার অধিকাংশ সংসদীয় আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সাতটি আসনে বিএনপি প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন। একটি আসনে পোস্টাল ব্যালট গণনা বাকি থাকায় চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি। পাশাপাশি দুটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং একটি আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশাররফ হোসেন
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে জয় পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

অন্যদিকে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির প্রার্থী মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) বিজয়ী হয়েছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে জয় পেয়েছেন বিএনপির জসিম উদ্দিন
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন জয়লাভ করেছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এগিয়ে রয়েছেন। তবে এই আসনের চূড়ান্ত ফল জানতে পোস্টাল ব্যালট গণনার জন্য অপেক্ষা করতে হবে।

এছাড়া কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া বিজয়ী হয়েছেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জয় লাভ করেছেন।

সব মিলিয়ে কুমিল্লায় এবারের নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে, পাশাপাশি জামায়াত ও এনসিপিরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd