• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজনীতি ও সামাজিক পরিচয়ের বাইরে তাঁর আরেক পরিচয়—একজন সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য পথচলা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সংশ্লিষ্টতার দাবি আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার রাজশাহীতে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামায়াতের মানববন্ধন কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু

কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশু দুটি সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহত শিশুরা হলো, চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুজনেই পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতদের সম্পর্কের জেঠা আবু বক্কর জানান, বেলা ১১টার দিকে দুই শিশু প্রতিবেশী অপর এক শিশুর সঙ্গে ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি চলে যায়।

পরবর্তীতে দুপুর ১টার দিকে স্থানীয়রা সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে প্রথমে সিয়াম এবং পরে পানির নিচ থেকে মোফাসসিরার নিথর দেহ উদ্ধার করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd