• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩ লাখ ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে! গ্রেফতার ২ বাগেরহাটে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ মুক্তিযোদ্ধার পরিবারের তালাবদ্ধ বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ রাজনীতি ও সামাজিক পরিচয়ের বাইরে তাঁর আরেক পরিচয়—একজন সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য পথচলা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সংশ্লিষ্টতার দাবি আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সংশ্লিষ্টতার দাবি

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি

ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ করেছেন বাঁধন।

সোমবার রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন বলে অভিযোগ করেন তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীরা তার শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তার গায়ে হাত তোলা হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। এ সময় তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। পরে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে কটূক্তি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন।

ঘটনার সময় বাঁধনের ভাই ও পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

ভেনিস চলচ্চিত্র উৎসলে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd