• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

আনোয়ারায় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ’র পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) আনোয়ারা উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা সংগঠনের নবনির্বাচিত সভাপতি সুব্রত দত্তের সভাপতিত্বে এবং,২য় বারের মতো পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের উপস্থাপনায় সাগর প্রভুর প্রবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মাননীয় ট্রাষ্টী দীপক কুমার পালিত মহোদয়, অনুষ্ঠানের শুরুতেই উদ্ভোধনী বক্তব্য রাখেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে মহোদয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বাবুল দেব মহোদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন বাগীশিপ চট্টগ্রাম জেলা কমিটির সিঃ সহ সভাপতি রূপন মহাজন, সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জল শুক্ল দাশ,বাগীশিপ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক সেবক পাল,বাগীশিপ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক সুমন দাশ,বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার সি সভাপতি পন্ডিত সরোজ চক্রবর্তী, অজিত আইচ, গগন মজুমদার, শিক্ষক অরুণ গুপ্ত, অজয় চৌধুরী, শিক্ষক রনতোষ দে, শিক্ষক সুভাষ সিংহ, নীহার দত্ত, মহিলা সম্পাদিকা মৌসুমী আইচ, পূজা বৈদ্দ্য প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে মাননীয় ট্রাষ্টী দীপক কুমার পালিত মহোদয় বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সর্ব শাস্ত্রের সার শ্রীমদ্ভগবদ গীতার বাণী প্রচার ও প্রসারের মাধ্যমে জাতিকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে ঐক্যবদ্ধ ভাবে আগামী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাগীশিপ সারা দেশে কাজ করে যাচ্ছে। এ কাজে আমার দপ্তরের সার্বিক সহযোগিতা চলমান থাকবে। এ সময় তিনি আরও বলেন জেলা/উপজেলা ভিত্তিক বিভিন্ন মঠ/ মন্দির সংস্কার ও সেবায়েত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এ দেশকে যুগোপযোগী করে তুলতে আমি এবং আমাদের সরকার কাজ করে যাচ্ছে। উদ্ভোধনী বক্তব্য প্রদান কালে বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় যুগোপযোগী করে গড়ে তোলার নিমিত্তে বাগীশিপ সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে নিরলস ভাবে গীতাময়ী কাজ করার মাধ্যমে জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসাই হলো আমাদের মুল লক্ষ্য উদ্দেশ্য। বিশেষ অতিথির বক্তব্যে বাগীশিপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জল শুক্ল দাশ বলেন বাগীশিপ আনোয়ারায় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে।২য় অধিবেশনে বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার গীতাময়ী কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে আরও একটি ইউনিয়ন কমিটি ৬নং বারখাইন ইউনিয়ন গীতা পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরিশেষে বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের উপস্থাপনায়
বিগত স্বর্ন প্রদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক আলাপ সু সম্পন্ন করায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি উপস্থিত সকল অতিথি সহ বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার সকল গীতা সারথী বৃন্দ সবাইকে গীতাময়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। জয় গীতা জয়তু বাগীশিপ, গীতার আলো ঘরে ঘরে জ্বালো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd