• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

আজ আন্তর্জাতিক মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name / ৪৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন(পিমল),স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ বিশ্ব আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হচ্ছে। ফলে এদিন আমাদের দেশে সরকারি ছুটি রয়েছে। এ কারণে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বন্দর শ্রমিকেরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী পরশু শনিবার সকাল থেকে পুরোদমে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম জানান, মে দিবসের কারণে সরকারী ছুটি থাকায় বন্দরে সকল কার্যক্রম বন্ধ আছে। আগামী শনিবার থেকে সকল কার্যক্রম শুরু হবে। তবে আমাদের ব্যাগেজ শাখার কার্যক্রম চালু আছে। পাসপোর্ট যাত্রীরা ভ্রমণ কর পরিশোধ করে ভারত-বাংলাদেশ যাতায়াত করতে পারবেন।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বন্দরে পণ্য আনা-নেওয়া সহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা চলাচল অব্যাহত রয়েছে। সপ্তাহের সাতদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা আসা-যাওয়া করেন। আসা করি আগামী শনিবার থেকে সবকিছু স্বাভাবিক হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd