• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরীর জমজমাট মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির নড়াইলে চাচার বাসা থেকে মাশরাফি গ্রেপ্তারের খবর, যা জানা গেল ফুলতলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি ‎‎পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ

হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাইদুল ইসলাম সিহাব
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে খেলাফত মসজিদ কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজী মো. মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা মানববন্ধন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী হাজী মো. মাসুম মিয়ার দাবি, কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে জামির হোসেন পুকুনসহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় পরপর দুটি কোপ দেওয়া হয়। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তাঁর কাছে থাকা ব্যবসায়িক নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় জামির হোসেন পুকুনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগও আনা হয়েছে।

১১ নভেম্বর বুধবার দুপুরে হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি এবং বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ ফরিদুজ্জামান।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd