• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২ আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রস্তুত হচ্ছে, জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মচারী কীভাবে তিতাস গ্যাসের সিবিএতে সহ-সভাপতি? নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা

শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মসজিদকেন্দ্রিক জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ

Reporter Name / ৩২৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এলাবাসি রাস্তা ও লাজিমুন্সিবাড়ি এলাকায় মসজিদে যাতায়াতের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ জনচলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আনোয়ার পারভেজ রোমানের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং দৈনন্দিন চলাচলের জন্য এলাকার মানুষের একমাত্র সহজ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিশেষ করে বয়স্ক মুসল্লি, নারী ও শিশুদের জন্য এই রাস্তাটির গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তাটি বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আলম বলেন,
“এই রাস্তা বন্ধ থাকায় মসজিদে আসা-যাওয়ায় মুসল্লিদের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। আনোয়ার পারভেজ রোমান অতীতে আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাব দেখিয়ে আমাদের ওপর নানা নির্যাতন চালিয়েছেন। তার অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। এখনো তিনি সেই একই কৌশলে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।”

এলাকাবাসীর অভিযোগ, সাবেক মেয়র আনিছের দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথম দফায় রাস্তাটি বন্ধের চেষ্টা করা হয়। সম্প্রতি আবারও একই স্থানে ঘর নির্মাণ শুরু করায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

এলাকার বাসিন্দা সোহেল বলেন,
“আনোয়ার পারভেজ রোমান আমার আপন ভাই। আমি নিজে তার বড় ভাইয়ের পায়ে ধরে রাস্তাটি খুলে দেওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারপরও তিনি কোনো কথাই শোনেননি।”

স্থানীয়দের দাবি, মসজিদকেন্দ্রিক এই জনচলাচলের রাস্তা বন্ধ থাকায় ধর্মীয় অধিকার ও স্বাভাবিক সামাজিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সচেতন নাগরিক মহল অবিলম্বে উক্ত রাস্তা অবমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার পারভেজ রোমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে শ্রীপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হয়েছে এবং নোটিশের মাধ্যমে ডেকে নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd