• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট

শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ এবং শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। প্রধান আলোচক ড. মো. সানেয়ার জাহান ভূঁইয়া, চেয়ারম্যান, ডেসকো ও সাবেক সচিব (পিএসসি)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল হাসান রিপন, যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ বদরুল হাসান লিটন, পরিচালক (গ্রাহক সেবা), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ডিআইজি মিয়া মাসুদ করিম; বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন; উপজেলা বিএনপির সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু; বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ এবং অধ্যাপক কামরুলল হাসান নাসিম উপস্থিত ছিলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নামাঙ্কিত প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টির প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে। বিশিষ্ট ব্যক্তিবর্গ
আয়োজকদের দেওয়া তালিকায় অতিথি হিসেবে আরও যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন আলহাজ আবুল কাশেম মাস্টার, হাজী সামসুল হক মাস্টার, হাজী ময়নাল হোসেন, ওয়াহেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, সামসুল খন্দকার মাস্টার, আবদুল কাইয়ুম দারগা, প্রিন্সিপাল মুফতি আবুল হোসেন, আবদুল লতিফ মাস্টার, জহির আসরাফ, মনির হোসেন, রায়হান শিপু, নূরে আলম, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, আলিম সর্দার, হাজী সামসুল হক খন্দকার (মানিক), খাজা আহমদ, বন্ধন মানিক, মোস্তফা পুলিশ, তফাজ্জল মেম্বার, ফরিদ উদ্দীন ভূঁইয়া, মো. আবদুল কাদের ও আমির হোসেন হুজুরসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন হাবিলদার জসিম উদ্দীন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তফাজ্জল হোসেন সলিম, আবু ইউসুফ ও মো. হাবিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি, ক্রীড়াচর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd