• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী শুভ আটক ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মারুফ হাসান

ফটো সাংবাদিক

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ইসলামনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা এবং খেলার মাঠ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। সভায় সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি একটি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এসব অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী কিংবা শ্রমজীবী মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণদের হাতে বই, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে দিতে পারলে তারা কখনো মাদক, সন্ত্রাস বা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়বে না। এজন্য এলাকায় খেলার মাঠ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈম বলেন, ইসলামনগরসহ পুরো কামরাঙ্গীরচরকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানাতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠের সংকট দেখা দিয়েছে। মাঠ না থাকায় অনেক তরুণ মোবাইল ফোন, মাদক কিংবা অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। তাই বিদ্যমান খেলার মাঠ রক্ষা এবং নতুন মাঠ তৈরিতে সংশ্লিষ্ট সবার এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সভা শেষে উপস্থিত সবাই অপরাধমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd