মোঃ ইলিয়াছ খান
বিশেষ প্রতিনিধি:
মহাসড়কের আলমখালী ও হাটগোপালপুর এই দুই জায়গার মাঝামাঝি ইট ভাটার সামনে গোল্ডেন লাইন বাসের সাথে ১ টি ভানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। রবিবার ১৩ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নিহত ভ্যান চালক সাগর (২৫) মাগুরা উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরনপুর গ্রামের বাসিন্দা।আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে একজন মহিলার অবস্হা খুবই গুরুতর তবে এখন পর্যন্ত তার সঠিক নাম ঠিকানা জানা যায়নি। তবে উক্ত ঘটনাস্থলেই অক্ষত অবস্হায় ১ টি শিশুকে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভ্যানে একই পরিবারের ৪ জন ছিলো যাদের মধ্যে ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা এখনো সবাইকে খুঁজে পাইনি।সবাইকে খুঁজে পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।