• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক

মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত মধ্যরাতে একটি মোটরসাইকেলে এক তরুণীকে রহস্যজনক অবস্থায় নিয়ে যাওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী তার বর্ণনায় মেয়েটিকে ‘মৃত অথবা অচেতন’ বলে ধারণা করেছেন।

ঘটনাটি বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে। মুফতি মনোয়ার হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন। ওমরাহ সফর শেষ করে বগুড়ায় ফেরার পথে উত্তরার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত তিনি এই দৃশ্য দেখতে পান।

ক্যাপশনে মনোয়ার হোসেন লিখেছেন, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। সামনে একজন যুবক চালক হিসেবে ছিলেন এবং পেছনে আরেকজন যুবক মাঝখানে থাকা এক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন।

তার বর্ণনা অনুযায়ী, মাঝখানে থাকা তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিচে ঝুলছিল। তিনি উল্লেখ করেন, ‘জাগ্রত বা জীবন্ত মানুষের এমনভাবে পা ঝোলার কথা না। পেছন থেকে আরেকজন যুবক প্রাণান্তকর চেষ্টা করে তাকে জাপটে ধরে রেখেছে, নয়তো নিশ্চিত পড়ে যেত।’

তার ধারণা, মেয়েটি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন।

সন্দেহজনক এই পরিস্থিতি দেখে প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার চেষ্টা করেন। তবে সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন তিনি। পরে টঙ্গী পর্যন্ত মোটরসাইকেলটি অনুসরণ করেন এবং মোটরসাইকেলের নম্বর প্লেটসহ (ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪) ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তার দাবি, কোনো অপরাধ ঘটে থাকলে এসব তথ্যের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হবে।

পোস্টটি ভাইরাল হওয়ার পর ‘জারা চৌধুরী রাত্রি’ নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্টে দাবি করা হয়, মেয়েটি উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তিনি দেখেছেন।

ওই আইডি থেকে কমেন্ট করা হয়, ‘এই মেয়েটা উত্তরায় একটি বারে মদ খেয়ে মাতাল হয়ে অসুস্থ হয়ে যায়। পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয়। আমি ওই বারে ছিলাম। তাই বিষয়টি জানি।’

এই দাবি নিয়ে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করলে আইডি থেকে পাল্টা রিপ্লাই দিয়ে বলা হয়, ‘এটা আজকের ঘটনা। আমি ড্রেস দেখে মেয়েটিকে চিনেছি। আমি শিওর হওয়ার পর আমার বন্ধুদের দেখালাম। ওরাও শিওর হলো যে ওই মেয়েটাই।’

‘জারা চৌধুরী রাত্রি’ নামের ওই ফেসবুক আইডির দাবির সত্যতা যাচাই করতে পারেনি দৈনিক যুগান্তর বাংলাদেশ। অধিকতর অনুসন্ধানের জন্য মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd