• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দৌলতখান ভোলা প্রতিনিধিঃ

ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নীল সমাজ সেবা সংগঠন এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী।

শনিবার (২ আগস্ট) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ আর আতিক, অর্থ সম্পাদক তুষার ইমরান, সহ-অর্থ সম্পাদক আরাফ ইসলাম, প্রকল্প প্রতিনিধি বি এম বাছেদ হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নাঈমুর রহমান, প্রচার সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যনির্বাহী সদস্য রিয়াজ মাহমুদ, মো. আরমান রাকিব ও মাহবুব আলম।

সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, “স্বপ্নীল একটি শিক্ষার্থী দ্বারা পরিচালিত মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি এ ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, “স্বপ্নীল মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে পরিচালিত একটি সামাজিক সংগঠন। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও আমরা কাজ করছি। প্রায় ৬ বছর ধরে মানবকল্যাণে আমাদের এই যাত্রা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে এই কার্যক্রম চলমান থাকবে, ইনশা’আল্লাহ।”

নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, “মানবিক মূল্যবোধকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমরা মানুষের কল্যাণে কার্যকর ও টেকসই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার বলেন, “আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নীতিনির্ধারণী মহলের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, নিয়মনীতি এবং ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সচেষ্ট। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, স্বপ্নীল সমাজ সেবা সংগঠন আর্থিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করছে। পাশাপাশি প্রকল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

মোহম্মদ আলী নিরব
দৌলতখান ভোলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd