• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি সরকার গঠনের আগপর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা সমর্থক নিজাম উদ্দিন আর নেই

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬


মোঃ শাহজাহান বাশার

ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির সমর্থক নিজাম উদ্দিন (৪৫) মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হন নিজাম উদ্দিন। সেই থেকে প্রতীজ্ঞা করেন— যত দিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, তত দিন তিনি ভাত মুখে তুলবেন না।

এর পর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা রুটি, চিঁড়া— এসব শুকনা খাবার গ্রহণ করতেন বলে পরিবার জানায়।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

পরিবারের ভাষ্য মতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন।

তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd