• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে গত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থা, সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালাদের সম্মাননা জানাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন।
আগামী ২৫ অক্টোবর, রোববার বিকেল ৩টায় হারুন বাজার-সংলগ্ন মাঠে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ওসমান গনি।
আয়োজক সূত্রে জানা যায়, গত বন্যায় সরল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাঁরা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করবেন।
মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করার মধ্য দিয়ে ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd