• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার,

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক সিলিন্ডার, ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবে

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডারগুলো। দীর্ঘদিন ধরে এসব সিলিন্ডার পরিবর্তন বা রিফিল না করায় হাসপাতাল ভবন এখন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ডের ভেতরে ময়লা-আবর্জনা, অযত্নে পড়ে থাকা পুরনো সরঞ্জাম ও ভাঙা আসবাবপত্র রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, প্রতিদিন শতাধিক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও অব্যবস্থাপনা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের ঝুঁকি:

1. চাপ কমে যেতে পারে – আগুন লাগলে সঠিকভাবে গ্যাস বা পাউডার বের হবে না, ফলে আগুন নেভাতে পারবে না।

2. ভেতরের রাসায়নিক অকার্যকর হতে পারে – সময়ের সাথে সাথে ভিতরের উপাদান (যেমন পাউডার বা CO₂) কার্যকারিতা হারায়।

3. সিলিন্ডার লিক বা বিস্ফোরণের ঝুঁকি থাকে – পুরনো সিলিন্ডারে চাপ বেশি থাকলে ধাতব অংশ দুর্বল হয়ে গিয়ে ফেটে যেতে পারে।

4. আইনি ও নিরাপত্তা ঝুঁকি – অফিস, কারখানা বা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রাখা আইনত ঝুঁকিপূর্ণ (ফায়ার সেফটি পরিদর্শনে সমস্যা হয়)।

এদিকে সাধারণ জনগণ দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র পরিবর্তন ও হাসপাতালের পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd