• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

Reporter Name / ৩১১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায়—খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। প্রতিদিনই অনেক মানুষ জানতে চেয়েছেন, নির্বাচনে আমার প্রতীক কী হবে, কোন মার্কায় আমাকে ব্যালট পেপারে খুঁজে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট ও নিশ্চিত উত্তর আমরা পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা যে রাজনীতির স্বপ্ন দেখি—স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি—এই মূলনীতির ভিত্তিতেই আমাদের পুরো ক্যাম্পেইন পরিচালিত হবে।”

ডা. তাসনিম জারা এ সময় ঢাকা-৯ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাই যেন দোয়া ও শুভকামনা নিয়ে আমাদের সঙ্গে থাকেন—এই প্রত্যাশা রাখছি।”

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে এবারের নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd