• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর টানা ৭ দিনের অনশন, এলাকায় চাঞ্চল্য আশুলিয়ার ভাদাইলে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ইসরাফিল হোসেন ​তৃতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক যুগান্তর বাংলাদেশ’ টেন্ডার হলেও কাজ বন্ধ: সিলেটে খোজার খলা কবরস্থানের রাস্তায় চরম দুর্ভোগ, ক্ষুব্ধ এলাকাবাসী প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকার কোটি টাকা আত্মসাত, সিলেটের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী কুমিল্লা নগরীর ফুটপাত উচ্ছেদ ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের আহ্বান জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা, গণজমায়েত ও শপথ তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা আর শুধু সীমান্ত পাহারা কিংবা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তিত বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়; এটি সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর মহাপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপুল জনবলকে প্রচলিত দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে বাহিনীর সক্ষমতা যেমন বাড়বে, তেমনি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন কর্মকাণ্ডেও তাদের ভূমিকা আরও কার্যকর হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক বিশ্বে বড় কোনো প্রতিষ্ঠানের জন্য শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং তথ্যভান্ডার, ডেটা ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাও এখন সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের শিখিয়েছে যে নিরাপত্তার ধারণা এখন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে পরিবর্তনকে গ্রহণ করা। এজন্য এনালগ চিন্তাধারা থেকে ডিজিটাল চিন্তায় রূপান্তর এবং দক্ষ ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির জগৎ কখনো স্থির নয়; এটি একটি চলমান ও পরিবর্তনশীল প্রক্রিয়া। আজ যে প্রযুক্তি আধুনিক, আগামীকাল সেটিই পুরোনো হয়ে যেতে পারে। তাই ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধারাবাহিক প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক যোগাযোগ ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. এম. সাজ্জাদ মাহমুদ।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যাচাইকৃত, নির্ভুল ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

এর আগে তথ্যমন্ত্রী ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর স্টুডিও ও প্রোডাকশন হাউস পরিদর্শন করেন এবং এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd