• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চরফ্যাশনে ৯৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরবাসীকে সার্কেল এএসপি আব্দুস সালামের শুভেচ্ছা ও মোবারকবাদ ​দৌলতখানে জুলাই অভ্যুত্থানের শহীদ শাজাহানের পরিবারে জামায়াতের ঈদ উপহা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আবুল খায়ের মৃধা সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরবাসীকে সার্কেল এএসপি আব্দুস সালামের শুভেচ্ছা ও মোবারকবাদ

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন সার্কেল এএসপি আব্দুস সালাম। ঈদুল আযহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা তুলে ধরেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত উৎসব। মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ, ত্যাগ এবং মানবতার শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এই পবিত্র দিন। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শই ঈদুল আযহার মূল শিক্ষা, যা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি।
সার্কেল এএসপি আব্দুস সালাম আরও বলেন, “কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যদি ঈদুল আযহার এই মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ দূর হবে এবং প্রতিষ্ঠিত হবে শান্তি, সাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা।”
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির উপর রহমত বর্ষণ করেন। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন অসহায়, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, সেটিই হোক আমাদের অঙ্গীকার।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে। সকল হানাহানি, হিংসা, বিভেদ ও বিদ্বেষ ভুলে ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সুন্দর সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সবশেষে তিনি তানোরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd