নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ের জন্য ১০ হাজার টাকা উপহার দিয়েছেন আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. মাহমুদ হাসান (হাজী সোহেল)।
কবরস্থানের জমি ক্রয়ের উদ্যোগকে সহযোগিতা করতে তিনি এ অর্থ প্রদান করেন। তাঁর এ সহযোগিতা কবরস্থানের জমি ক্রয়ের কাজে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালেরডারা মাদ্রাসার সভাপতি মো. রকিব রিপন, বোয়ালেরডারা কবরস্থান কমিটির আহ্বায়ক আমান আলী, বোয়ালেরডারা মাদ্রাসার সাধারণ সম্পাদক আশরাফুল আজম, আব্দুল লতিফ, শাহজাহান আলী, মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কবরস্থানের জমি ক্রয়ের এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।