• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন নির্বাচন পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নাগেশ্বরী বণিক সমিতির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ হলেন:

আহ্বায়ক: জনাব মোহা নূর নুবী দুলাল

সদস্য: জনাব মোহা জুলহাস হোসেন

সদস্য: জনাব মোহা জহুরুল হক

সদস্য: জনাব মোহা শহিদুল ইসলাম মুকুল

সদস্য: জনাব মোহা রুহুল আমিন মন্ডল রেজা

সদস্য: জনাব মোহা আমজাদ হোসেন

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি মোহা ফজলুল হক ফজলু এবং সাধারণ সম্পাদক মোহা আনিছুর রহমান জিনু। তারা নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীমহল আশা প্রকাশ করছে যে, এই আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে বণিক সমিতির কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd