• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নলছিটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

৬ জানুয়ারী ২০২৬।
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ক্যাম্পের উদ্বোধন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. জাহানারা লাইজু (সহ-মহিলা বিষয়ক সম্পাদক, ড্যাব),
অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল (শিশু সার্জন, ঢাকা শিশু হাসপাতাল)।
ক্যাম্পে সাধারণ চিকিৎসা, মেডিসিন, ডায়াবেটিস, শিশু রোগ, গাইনি, চিকিৎসাসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের দেখেন। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেন।
এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করে প্রধান অতিথি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন সহজে ভালো চিকিৎসা পায়।”
এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বিএনপির জনমুখী কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd