• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী (অতিরিক্ত সচিব)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতের শুরুতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় তাঁরা রাজশাহী বিভাগের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে বিদ্যমান পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়। প্রশাসন ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করা এবং যেকোনো পরিস্থিতিতে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী দায়িত্ব পালনে রাজশাহী রেঞ্জ পুলিশের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একইভাবে ডিআইজি মোঃ আশিক সাঈদ বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে তাঁরা রাজশাহী বিভাগের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের এ সৌজন্য সাক্ষাৎ প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd