• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ, জনপ্রিয়তায় তুঙ্গে সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​

ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ, জনপ্রিয়তায় তুঙ্গে

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছেন তরুণ সমাজসেবক জনাব ইসরাফিল হোসেন।
প্রচারণার শুরু থেকেই তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন, তাদের কথা শুনছেন এবং এলাকার উন্নয়নের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
সরেজমিনে দেখা গেছে, ইসরাফিল হোসেন তার কর্মী ও সমর্থকদের নিয়ে ইউনিয়নের বাজার, পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহপূর্ণ আচরণের কারণে তিনি দ্রুতই সব বয়সের মানুষের মনে স্থান করে নিয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়।

গণসংযোগকালে জনাব ইসরাফিল হোসেন বলেন, “ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি সাধারণ মানুষের পাশে থেকে সবসময় তাদের সেবা করে যেতে চাই।”তিনি আরও বলেন, “এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব।”এদিকে, সাধারণ ভোটাররা ইসরাফিল হোসেনের স্বচ্ছ ভাবমূর্তি ও সমাজসেবামূলক কাজের প্রশংসা করেছেন। ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এখন একটাই আলোচনা— যোগ্য নেতৃত্ব হিসেবে এবার জনাব ইসরাফিল হোসেনকেই বেছে নেবেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd