• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

ধর্মপাশায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধর্মপাশা থানাধীন সদর ইউনিয়নের আনন্দমোড় এলাকার নিকটবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ মুস্তাকিম (২১),
২. পার্থ তালুকদার (২৩),
৩. সাব্বির আহমেদ,
৪. মাহাবুব আলম মান্না (২৪)— তারা ধর্মপাশা থানার বাসিন্দা।

এ ছাড়া নেত্রকোণা জেলার—
৫. মেহেদী হাসান আরিফ (২৫),
৬. আহসান সাকিব (২৩),
৭. জেবিন হোসেন (২৫),
৮. মোঃ আলী নুর (২৩) কে আটক করা হয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন মডেলের আরও ৯টি দামী মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্মপাশা থানা-এ সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd