• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ দৌলতখান উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সাবেক মেম্বার সুফিয়া খানম আর নেই ইনসাফ মুখে, স্বার্থ অন্তরে: আমরা কি সত্যিই ন্যায়বিচারের পক্ষে? ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে: ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫, মাদকসেবনে তিনজনের কারাদণ্ড কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান বরগুনায় নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, হাইতির বিপক্ষে জয়ে আনন্দ

দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোহাম্মদ আলী নিরব
উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখানে দুর্নীতি দমন কমিশন বরিশালের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সততাচর্চায় উদ্বুদ্ধ করণ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমার্স ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ ম ফারুক, প্রভাষক আব্দুল খালেক, ভোলা ওবায়দুল হক কলেজের অধ্যাপক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরন, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, দৌলতখান মহিলা কলেজের প্রভাষক নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের উজ্জল চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় ও দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যথাযথ যুক্তিতর্কের মাধ্যমে আকর্ষণীয় মনমুগ্ধকর উপস্থাপনা ও আলোচনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত সফল ও সাফল্যমন্ডিত করে তোলে।
বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকদের ফলাফলে জয়নুল আবদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিজয় অর্জন করে।

মোহাম্মদ আলী নিরব

দৌলতখান ভোলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd