• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

কুমিল্লায় ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মো. শাহজাহান বাশার,

কুমিল্লা নগরীর অন্যতম ব্যবসাকেন্দ্র ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের ঐক্য, সৌহার্দ্য এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

বুধবার (১৭ জুন ২০২৬) ইস্টার্ণ ইয়াকুব প্লাজা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা ঢিপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, ইরান ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ নূরে আলম ভূঁইয়া এবং ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আলম ভূঁইয়া (মঞ্জু)। এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যবসায়ী ও সমিতির সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, সততা ও ঐক্যের মাধ্যমে একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ ধরনের সম্মাননা ব্যবসায়ীদের কাজের প্রতি উৎসাহ জোগানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

বক্তারা আরও বলেন, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির এমন উদ্যোগ অন্য ব্যবসায়ী সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ শেষে অতিথিদের সম্মানে শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন এবং মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ব্যবসায়ী ও উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd