• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
৫ আগস্ট উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি আশুলিয়ায় ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই ডাকাত দলের ৫ সদস্য আটক তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ, জনপ্রিয়তায় তুঙ্গে সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া, মো. মনির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ১ হাজার ৮০০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক ও বীজতলার পলিথিন দেওয়া হবে।

অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজি চাষে ১ হাজার ২০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার, লেবু চাষের জন্য ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈবসার এবং কৃষক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ১৬০ জন উপকারভোগীকে ৫টি করে গাছের চারা ও ৩০ কেজি জৈবসার বিনামূল্যে দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd