• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা পবিত্র কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভান্ডারিয়াতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব গোসল করতে গিয়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু তানোরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির বার্ষিক অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় প্রধানমন্ত্রী ঘুষ না দেওয়ায় জেলের সরকারি প্রকল্পের গরু ‘গায়েব’, মিলল অন্যের গোয়ালে তথ্য চাইলে তথ্য দিতে নারাজ কর্মকর্তা আশুলিয়া ডিবি কর্তৃক ১৩০০ পিস ইয়াবা সহ ১জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ভান্ডারিয়ায় ইউপি সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক,পরে স্থানীয়দের সহায়তায় আত্মগোপনে ব্রাহ্মণ পাড়া ডায়াবেটিক সমিতির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাত আটটার দিকে তানোর থানা মোড়স্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম।
তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে তানোর উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে স্থানীয় সাংবাদিকদের একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার ও এইচ এম ফারুক, কোষাধ্যক্ষ সেলিম রেজা, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক আব্দুর রহিম, কার্যকরী সদস্য পাপ্পু কুমার, তানোর থানার ডিএসবি শাখার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা, সমাজসেবক গোলাম মোস্তফা, আনারুল মাস্টার, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তানোর উপজেলা প্রেসক্লাবের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরুতে ‘তানোর রিপোর্টার্স ক্লাব’ নামে যাত্রা শুরু করে। পরে ২০২৫ সালে পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘তানোর উপজেলা প্রেসক্লাব’ রাখা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd