• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হামিদ মিয়া হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের তেরানগর ব্রিজের পাশ থেকে উদ্ধার হওয়া ঠেলাগাড়ি চালক হামিদ মিয়া হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সাদিকুর মিয়া। তিনি উপজেলার নয়াহালট গ্রামের আব্দুল অজুদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে তেরানগর ব্রিজের পাশ থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি নিখোঁজ ঠেলাগাড়ি চালক হামিদ মিয়ার বলে শনাক্ত করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে মূল আসামি মো. সাদিকুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd