• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

জামায়াত-শিবিরকে হাওয়া দিলে মরা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেব : মুফতি মনির কাসেমী

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

 

জামায়াত-শিবিরকে প্রশ্রয় দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেন, যারা জামায়াত-শিবিরকে ‘হাওয়া’ দিচ্ছে, তারা যদি তওবা না করে, তাহলে তাদেরকে মরা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াত-শিবিরের বিষয়ে যে অবস্থান তুলে ধরেছেন, তার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। জামায়াত-শিবির ও তাদের দোসররা তওবা করে সঠিক পথে না ফিরলে কওমি অঙ্গন তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি মনির কাসেমী আরও বলেন, দেশের ইসলামি মূল্যবোধ, কওমি শিক্ষা ব্যবস্থা ও সামাজিক নৈতিকতা ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কওমি আলেম সমাজ কখনোই ইসলামবিরোধী ও সমাজবিরোধী শক্তিকে সমর্থন করবে না বলেও তিনি স্পষ্ট করেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd