• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যার আগে জয়পুরহাট স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও খেলোয়ারা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি মতিউর রহমান হবু, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার টুটুল হোসেন বাদশা, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।

বক্তারা বলেন, গত ৩১ আগস্ট জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসারকে সদস্য সচিব করে জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু খেলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিকেও এই কমিটিতে রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও কর্মমূল্যায়নহীন এ্যাডহক কমিটির কারণে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা হতাশ হয়ে পড়েছেন। ফলে জেলার ক্রীড়া উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য আমাদের তিন দফা দাবি মানতে হবে। দাবিগুলো হচ্ছে দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন চাই, আগামী ৩ দিনের মধ্যে জয়পুরহাট জেলা ক্রীড়ার এ্যাডহক কমিটির সংস্করণ চাই যেখানে ক্রীড়াঙ্গনের সকলের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে ও বিগত দিনে জয়পুরহাট জেলার ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠক ও খেলোয়াড়দের কর্মমূল্যায়নের ভিত্তিতে এ্যাডহক কমিটির সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসারকে স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd