• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার,

চট্টগ্রামের বারখাইন ইউনিয়নের উদ্যোগে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৭৯০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়নের উদ্যোগে জামায়াতে ইসলামের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বারখাইন ইউনিয়নের ১নং ঝিউরী ভোট কেন্দ্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি সাদ্দাম হোসেন সভার সভাপতিত্ব করেন। সঞ্চালক হিসেবে ছিলেন সেক্রেটারি মাহফুজ কালি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাস্টার আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ ও অন্যান্য স্থানীয় সমাজকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন,”আমাদের সমাজ থেকে হিংসা দূর করতে হবে। শুদ্ধ ও মানবিক সমাজ গঠন করতে হবে। জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে পার্থক্য সৃষ্টি করতে চায় না। আমরা চাই, এদেশের সকল মানুষের কল্যাণে কাজ করতে। এই সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি।”

উঠান বৈঠকে ভোট কেন্দ্রের প্রতিনিধিদের মাধ্যমে জামায়াতের ৫ দফা প্রতিশ্রুতি এবং জনমত তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। বৈঠকে দুই শতাধিক স্থানীয় হিন্দু ও মুসলিম ভোটার অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd