• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

চট্টগ্রামে মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আনোয়ারা ও পাঠানটুলি ফুটবল একাডেমির জয়লাভ

Reporter Name / ৮১১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মুহাম্মদ মুরাদ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ–মেয়র একাডেমি কাপ(অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টে গত সোমবার ‘জি’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত এসব খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি এবং পাঠানটুলি ফুটবল একাডেমি বিজয়লাভ করেছে। বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পাঠানটুলি ফুটবল একাডেমি ৫–১ গোলের বড় ব্যবধানে সন্ধান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোদাশ্বির উদ্দিন নাবিল একাই ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করে। এছাড়া মো. নাজউল্ল্যাহ এবং সুজয় বড়ুয়া প্রত্যেকে ১টি করে গোল দেয়। সন্ধান ফুটবল একাডেমির পক্ষে বেলাল হোসেন জনি ১টি গোল করে। মোদাশ্বির উদ্দিন নাবিলের হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেন মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক। একই ভেন্যুতে বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের ২য় খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ৩–০ গোলে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা রবিউল হাসান ২টি এবং নিয়াজুল করিম ১টি। রবিউল হাসানের হাতে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দেন চিত্রনায়ক ওমর সানি। ঐ দিন আরো ৪টি উৎপল দল অংশগ্রহণ করেন। দল গুলো হল আবদুস সোবহান ফুটবল দল–ফরিদ ফুটবল একাডেমি (সকাল–৯টা), রামপুর ফুটবল একাডেমি–পটিয়া ফুটবল একাডেমি (সকাল–১০টা), কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি–ব্রাদার্স ফুটবল একাডেমি (বিকাল–৩টা),সন্দ্বীপ ফুটবল একাডেমি–ফিউচার ফুটবল একাডেমি (বিকাল–৪টা)।

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জেলা উপজেলায় ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। এইসব খেলাধুলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এই সমস্ত খেলাধুলা থেকে বের হবে আগামী দিনের সূর্য সন্তানরা। পড়ালেখার পাশাপাশি সন্তানদের খেলাধুলার ও পরিবেশ থাকতে হবে। তবে একটি শিশু সঠিকভাবে বড় হইবে।

রিপোর্ট : মুহাম্মদ মুরাদ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং:০১/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd