• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেনঃ

কুমিল্লা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তার-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা কমিটি।
রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর সফল কর্মজীবন ও কুমিল্লার সার্বিক উন্নয়নে সফল নেতৃত্ব কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক রোজী আক্তার সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি তারিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ কুমিল্লা জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনস্বার্থে তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd