• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার,

কামরাঙ্গীরচরে কিশোরের পা’য়ু’পথে বাতাস ঢুকিয়ে দিল সহকর্মীরা, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামে কর্মচারীকে পায়ুপথে বাতাস ঢুকানোর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর কয়লাঘাট মোস্তফা প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
আহত তানভীরের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে পরিবারসহ তিনি কামরাঙ্গীরচর কয়লাঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যায় অপর দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তানভীরের বাবা মানিক মিয়া জানান, সন্ধ্যায় খবর পেয়ে তিনি জানতে পারেন কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়েছে। পরে হাসপাতালে গিয়ে ছেলেকে অসুস্থ অবস্থায় দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd